"আমিই নন্দীগ্রামে জিতব, আপনাদের মুখে চুনকালি দেবো, আপনার পরামর্শ নেবো না," মোদিকে আক্রমণ মমতার - The News Lion

"আমিই নন্দীগ্রামে জিতব, আপনাদের মুখে চুনকালি দেবো, আপনার পরামর্শ নেবো না," মোদিকে আক্রমণ মমতার

 


দি নিউজ লায়ন ;    "আমিই নন্দীগ্রামে জিতব। আপনাদের মুখে চুনকালি দেবো। আপনার পরামর্শ নেবো না।" কোচবিহারের দিনহাটা জনসভা থেকে নাম না করে মোদিকে আক্রমণ মমতার। মমতা বলেন, শুধু আমি জিতলেই হবে না, ২০০-র বেশি আসনে জিততে হবে।


 জয় নিশ্চিত মানলেও মমতা ভোট পরিচালনার সামগ্রিক পদ্ধতিতে খুশি নন একথা বুঝিয়ে দিলেন এদিনও। তাঁর কথায়, বিনম্র শ্রদ্ধা নিয়েই বলছি এই ভোট নির্বাচন কমিশন নয়, স্বরাষ্ট্রমন্ত্রী পরিচালনা করছে। মমতার অভিযোগ,"সারারাত ওরা তাণ্ডব করেছে আবু তাহের, আব্দুর সামাদের বাড়ি গিয়ে।" পাশাপাশি এই ধরনের অপরাধে জড়িত দুষ্কৃতীদের জন্য তাঁর কড়া বার্তা, "নির্বাচন পর্যন্ত সহ্য করব, তারপর দেখব গুণ্ডাগুলি কোথায় যায়। অমিত শাহ কোথা থেকে বাাঁচাবে।" 


মমতা আরো বলেন, সিআরপিএফ জওয়নরাও কেন্দ্রের অঙ্গুলিহেলনে এই ধরনের নাশকতায় জড়িয়ে পড়ছে। সনির্বন্ধ অনুরোধ করে বললেন, বিএসএফ, সিআরপিএফকে আমার অনুরোধ এমনটা যেন ওরা না করে। কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে মমতা বলেন, "বাংলায় আমি একা, আমার বিরুদ্ধে লড়ার জন্য হাজারটা হেলিকপ্টার, হাজারটা নেতা নিয়ে এসেছে। দিনহাটার মানুষ প্রতিবাদ করুন। আমি একপায়ে চলে আসছি।"প্রসঙ্গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনীর সুরে অন্য কোনও কেন্দ্র থেকে লড়ার পরামর্শ দেন। মমতা আজ উত্তর ফিরিয়ে বললেন, "আমি নন্দীগ্রাম থেকেই জিতব আপনাদের মুখে চুনকালি দেবো। আপনার পরামর্শ নেবো না।"


 কোচবিহারের উন্নয়ন প্রসঙ্গে একাধিক পরিকল্পনার কথা জানান মমতা। তিনি বলেন, ‘কোচবিহার শহরের একাধিক দাবী পুরণ করা হয়েছে। জয়ী সেতু, নারায়নী ব্যাটেলিয়ান, রাজবংশী ভাষার স্বীকৃতি, মেডিক্যাল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি, বিনা পয়সায় রেশন প্রভৃতি কাজ করা হয়েছে। আগে আপনারা মেয়েদের নিয়ে চিন্তা করতেন, আর এখন মেয়েরা ঘড়ের সম্পদ হয়ে গেছে। ছাত্রছাত্রীরা যাতে নিজের পায়ে দাঁড়াতে পাড়াএবং নিজে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে তার জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত ক্রেডিট কার্ড করে দেওয়া হবে।


 আর এর গেরেন্টার কাউক হতে হবেনা এর গেরেন্টার মা-মাটি-মানুষের সরকার নিজে। এছাড়া এখানে ডবোল ডবোল মেডিক্যাল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ হবে। পাশাপাশি ডবোল ডবোল শিক্ষক নিযুক্ত হবে। প্রতিটি ভাষার জন্য আলাদা আলাদা স্কুল হবে।’ এদিন তার সাথে মঞ্চে উপস্থিত রয়েছে, দিনহাটার প্রার্থী উদয়ন গুহ, শিতলকুচির প্রার্থী পার্থ প্রতিম রায়, জগদ্বিশ বসুনীয়া, বংশীবদন বর্মণ, মুকুল বৈরাগ্য ও আব্দুল জলিল মিঞা সহ একাধিক তৃণমূল নেতৃত্ব।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.